বিশেষ প্রতিবেদক :

কঠোর ত্যাগ, অবিচল নিষ্ঠা আর প্রতিকূলতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গোপালগঞ্জের তরুণ তুর্কি ইব্রাহিম মোল্লা। সব বাধা-বিপত্তি আর ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একদম তৃণমূল থেকে পর্যায়ক্রমে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে।
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এই কমিটিতে 'সহ-ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক' হিসেবে দায়িত্ব পেয়েছেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ২ নং পশারগাতী ইউনিয়নের পাঁচুড়ীয়া গ্রামের কৃতী সন্তান ইব্রাহিম মোল্লা। গোপালগঞ্জ জেলা থেকে এই প্রথম যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে কেউ জায়গা পেলেন।
কমিটি প্রকাশের পর ইব্রাহিম মোল্লা তার অফিশিয়াল ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্টের মাধ্যমে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নূর, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তার নিজ জেলা গোপালগঞ্জের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই প্রাপ্তি তার একার নয়, বরং এটি রাজপথের সকল ত্যাগী সহযোদ্ধার অবদানের ফসল।
তার এই রাজনৈতিক পথচলার দিকে তাকালে দেখা যায় এক নিখুঁত ধারাবাহিকতা। ২০২০ সালে প্রথম জেলা কমিটির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর ক্রমান্বয়ে তিনি মুকসুদপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুকসুদপুর উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সহ-প্রচার সম্পাদক এবং পরবর্তীতে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়ে গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অবশেষে মেধা ও অকুতোভয় নেতৃত্বের পুরস্কার হিসেবে ২০২৬ সালের এই নতুন কেন্দ্রীয় কমিটিতে তার রাজকীয় উপস্থিতি ঘটলো।
রাজনৈতিক বিশ্লেষকরা তার এই পদায়নকে "ত্যাগের সঠিক মূল্যায়ন" হিসেবেই দেখছেন। কারণ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হওয়া সত্ত্বেও ভিপি নূরের দুর্দিনে ও দলের প্রতিটি ক্লান্তি লগ্নে তিনি পাশে ছিলেন। ২০২০ সালে কেন্দ্রীয় কমিটি গঠন, ২০২১ সালে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ, ২০২২ সালের অভ্যন্তরীণ রাজনৈতিক ভাঙন, ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন— প্রতিটি প্রতিকূল ও ঐতিহাসিক মুহূর্তে ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে দলের পাশে এক অতন্দ্র প্রহরীর মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন গোপালগঞ্জের এই তরুণ নেতা। দলের যে-কোনো কঠিন ও ক্লান্তিলগ্নে সব জায়গায় এভাবে ঢাল হয়ে পাশে থাকার কারণেই দলীয় পরিচয়ের বাইরেও সর্বস্তরের সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এবং সবাই তাকে ভালোবেসে 'মোল্লা ভাই' নামে ডাকেন। একদম তৃণমূল থেকে উঠে এসে কেন্দ্রীয় কমিটিতে ইব্রাহিম মোল্লার এই স্থান পাওয়াকে স্থানীয় যুব সমাজ ও সাধারণ মানুষের জন্য এক বড়ো অনুপ্রেরণা হিসেবে দেখছেন সকলে, যার কারণে বর্তমানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চলছে দারুণ উচ্ছ্বাস।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||