নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
[caption id="attachment_8308" align="aligncenter" width="842"]
মো. ইকবাল হোসাইন বাবলু।[/caption]
রাজধানীর ফকিরাপুল ও আরামবাগের সন্তান মো. ইকবাল হোসাইন বাবলু। এ এলাকার পথঘাট, মানুষের হাসি-কান্না, সংগ্রাম আর স্বপ্ন সবই তার নিজের জীবনের অংশ। এ এলাকার প্রতিটি সমস্যা সম্পর্কে তিনি অবগত এবং অভ্যস্ত।
ছাত্রজীবন থেকে মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থেকেছেন সব সময়। যে কোনো অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে বারবার অবস্থান নিয়েছেন। ভোটাধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন। কোনো ভয় বা চাপ তাকে থামাতে পারেনি একবিন্দুও। ভবিষ্যতেও পারবে না এমন আস্থা রয়েছে তার।
মো. ইকবাল হোসাইন বাবলু, সকলের দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন তিনি।
মো. ইকবাল হোসাইন বাবলু বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক হিসাবে রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী হিসাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে মো. ইকবাল হোসাইন বাবলু বলেন, নির্বাচনে জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন তিনিই দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, আমি চাই সেই দায়িত্ব আপনাদের সেবা করার সুযোগ হয়ে আসুক। ওয়ার্ডের ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি ৯ নং ওয়ার্ডকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, নিরাপদ ও উন্নয়নের মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||