এমডি নাঈম, (ক্রাইম নিউজ), গোপালগঞ্জ :

গোপালগঞ্জের সর্বাধিক নির্যাতিত ও কারাভোগকারী ছাত্রদল নেতা ইমরুল হাসান।গোপালগঞ্জ জেলার ত্যাগী ও ভুক্তভোগী পরিবারের নাম নিলেই প্রথম সারিতে এসে যায়, সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ মিয়া বাড়ির (বর্তমান গোপালগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ড) সিরাজ মিয়ার পরিবার। এই পরিবারের সন্তান মো. ইমরুল হাসান। ছেলেবেলা থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন সে।বিগত সরকারের আমলে বহুবার আওয়ামী দোসর পুলিশের নির্যাতনের শিকার সে। ২০১৮ সালে আওয়ামী সরকারের নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার মিথ্যা মামলায় তাকে ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের প্রহসন নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে নাশকতা মামলায় আসামী করে কারাগারে নিক্ষেপ করেন ঐ আওয়ামী লীগ ও তার দোসররা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির আদর্শের বিপ্লবী সৈনিক ছাত্রদল নেতা ইমরুল হাসানের পরিচালিত কার্যক্রম কোন মতেই বন্ধ করতে না পেরে আওয়ামী সরকারের পালিত দোসরা ২৮শে অক্টোবর ২০২৩ সালে তাকে ঢাকার ডিএমপির এক পুলিশ সদস্যকে হত্যা ও পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর সহ নানা অভিযোগে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে।এই ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানো আরো আসামীদের মধ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে ১ নং আসামি করে বিএনপির স্থায়ী কমিটির মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৈাধুরী, সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, নিপুণ রায়সহ সারা দেশের বহু নেতাকর্মী ।
গোপালগঞ্জের কারাবরণকারী ও নির্যাতিত নেতা দলের দুর্দিনের কাণ্ডারি মো: ইমরুল হাসান আজও রাজ পথের লড়াকু সৈনিক হিসাবে কাজ করে চলেছে।
গোপালগঞ্জে বিএনপির চিহিৃত কিছু অসাধু নেতাদের হাত ধরে উঠে এসেছে বৃত্তশালী হাইব্রিড অতিথি নেতা। এই সকল নেতারা যারা বিগত সরকারের প্রভাবশালী নেতাদের হাত ধরে মাঠ দাপিয়ে বেড়িয়েছে। আজ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তারাই আবার মাঠে নেমে বিএনপির আদর্শকে জনসাধারণের সামনে প্রশ্নবিদ্ধ করছে। বিএনপির ভাবমূর্তি নষ্টকারী ও বিএনপির নীতিমালা ভঙ্গকারী ঐ সকল নেতাদের দ্রুত চিহিৃত করে ব্যবস্থা গ্রহণসহ দুর্দিনের ত্যাগী নেতাকে সামনের কাতারে এনে যোগ্য পুরস্কার দিয়ে দলটির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আশাবাদ ব্যক্ত করেন গোপালগঞ্জের সাধারণ মানুষ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||