এ জেড আমিনুজ্জামান রিপন :

সারা দেশের সাধারণ মানুষের ভোগান্তি দুর করার লক্ষ্যে জেলা প্রশাসকদের ১২টি জরুরি নির্দেশনা ও তা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের কাজ করার মাঝের প্রতিবন্ধকতা দূর করে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ।জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে দেখা যায়- তাদের কাজ করতে হবে সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। এছাড়া রয়েছে জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সকল সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনুছ।
এসব বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম সাইফুল ইসলাম চৌধুরি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে জেলা প্রশাসকরা নাজুক পরিস্থিতিতে পরেছিলেন। সেখানে থেকে তাদের উত্তরণের জন্য এবং কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা কিছু নির্দেশনা দিয়েছেন।
জনগণের সব সেবায় হতে হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে ,সব রকমের ভয়ভীতি, তদবির ও স্তুতিবাক্য পরিহার বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করা ,সরকারের সব ধরনের স্তুতিবাক্য পরিহার করতে হবে, আইনের মধ্যে থেকে কর্মকর্তাদের দায়িত্বপালন, মন দিতে হবে কর্মক্ষেত্রে ও ঠিকঠাক দায়িত্বপালন ,পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট দেওয়ার নির্দেশনা, জন্মসনদ নিবন্ধন সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা , জাতীয় পরিচয়পত্র সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা , জমির নামজারি বা রেজিস্ট্রেশন সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা
চিঠিতে উল্লেখ্য রয়েছে, ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||