এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ, মাদারীপুর :

মাদারীপুরের ডাসার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজকে বরণ এবং বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডাসার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানার দায়িত্বকালীন কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
গত ২০ সেপ্টেম্বর ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তানজিল পারভেজ। এর আগে তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ডাসারের বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানা বর্তমানে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বক্তারা নবাগত ইউএনও তানজিল পারভেজের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানার দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||