মো, আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8637" align="aligncenter" width="800"]
টোয়াব নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন মঈন জমাদ্দার[/caption]
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর ২০২৬–২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)-এর সভাপতি মঈন জমাদ্দার
তিনি কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট এই সংগঠনের ভেতরে নেতা- কর্মীদের মধ্যে উৎসাহ ও আলোচনা তৈরি হয়েছে।
TOAS নেতৃবৃন্দ গণমাধ্যমের সাংবাদিকদের জানান, সুন্দরবন ভিত্তিক পর্যটন শিল্পের উন্নয়ন, ট্যুর অপারেটরদের স্বার্থ সংরক্ষণ এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে মঈন জমাদ্দার দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতাকে তারা সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং নির্বাচনে বিজয়ের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
এবারের TOAB নির্বাচনকে কেন্দ্র করে পর্যটন খাতে যুক্ত বিভিন্ন প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||