কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে থেকে ৩০-৩১ ডিসেম্বর এই ২ দিনে বিভিন্ন পেশার ২৪ জনক অপহরণ করা হয়েছে। জানা যায় অপহরণকারীরা মোটা অংকের মুক্তিপণ দাবি করছে।
৩০,৩১ ডিসেম্বর সকাল জদিমুড়া বন বিভাগের শ্রমিক ও হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে দুইটি সিএনজি অটো রিকশার চালকসহ যাত্রীদের অপহরণ করা হয়।
শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান আব্দুর রহিম জানান, হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং-শামলাপুর সড়কের ঢালা থেকে ডাকাতদলের সদস্যরা সিএনজি চালকসহ আনুমানিক সাতজনকে অপহরণ করেছে।
তিনি আরও বলেন, ডাকাতদল সিএনজি (অটোরিকশার) দুটির গ্লাস ভেঙে দেয়। এ ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (পরিদর্শক) শোভন কুমার শাহা বলেন, ‘হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুইটি সিএনজি (অটোরিকশা) থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।‘
তিনি বলেন, কতজনকে অপহরণ করা হয়েছে সেটার সঠিক তথ্য এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে সিএনজি দুইটি উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার ৩০ ডিসেম্বর সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৭ জন অপহরণের শিকার হয়েছেন। এখনও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃতদের পরিবারের সূত্রে জানা যায় অপহরণকারীরা তাদের কাছ থেকে ১ লাখ করে টাকা মুক্তিপণ দাবি করছে। সকাল থেকে পুলিশ, র্যাব ও বনবিভাগের কর্মীরা হ্নীলার রঙ্গিখালী হয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||