এ জেড আমিনুজ্জামান রিপন :া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় সোমিত বিশ্বাস (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৮ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে খুলনার আবু নাসের হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সোমিত বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার আবু নাসের হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সোমিত বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার ইকরাম বিশ্বাসের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
সোমিতের মৃত্যুর খবরে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতের পরিবারের জন্য এক লাখ টাকা অনুদান দেওয়াসহ নিহতের পরিবারের সকল দায়িত্ব নেন তিনি। টুঙ্গিপাড় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বাবুল শেখের মাধ্যমে ওই সহায়তা পৌঁছে দেন বলে জানা যায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সদস্য ফয়সাল হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ফকির।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ফকির ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল হোসেন পরিবারের খোঁজখবর নেওয়া এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পরে সোমিত বিশ্বাসের মরদেহ বর্ণি ইউনিয়নের মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজা ও দাফনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত এ সহিংসতার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে সোমিত বিশ্বাস কীভাবে ও কার হামলায় আহত হয়েছিলেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা, রাজা আলী, রিকশা চালাক ভাইরাল নজরুল, জাহিদ বিশ্বাস, মারুফ বিশ্বাস,তোহিদুল বিশ্বাস,ইমরান শেখ, এনাম মুন্সী যুবলীগ নেতা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||