সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে একটি বিশেষ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল "করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ"।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এবং দেশের উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||