ডা. হেদায়েত মোল্লা, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজার এলাকার মেসার্স কালিদাস সাহা নামক একটি দোকানে অভিযান চালিয়ে বেশি দামে ডিজেল বিক্রয় ও মজুতের দায়ে ৩০০০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৩১শে মার্চ) এ অভিযান পরিচালনা করেন, টুঙ্গিপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা মো. আল আমিন হাওলাদার।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডিজেল বিক্রি ও মজুত করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ০১ মামলায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া উক্ত এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় ও খোলা বাজারে জ্বালানি তেলের মজুত ও বিতরণ তদারকি করা হয়।
এছাড়াও এ উপজেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮, পেট্রোলিয়াম আইন ২০১৬ প্রভৃতি আইনে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে।
বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার নিমিত্তে উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া কর্তৃক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||