সাবিনা ইয়াসমিন কণা, টঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের সহায়তায় সরকারের বরাদ্দকৃত বিনামূল্যের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে মোট ২৫০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এসব পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খান, বিএনপির অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সাধারণ মানুষ ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এর সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে সরকারের বিভিন্ন উদ্যোগে জনগণের সহযোগিতা কামনা করেন তারা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||