সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষ ‘বজ্রকণ্ঠে’ উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়ার আয়োজনে ও বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি এস এম মাহমুদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব জিহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জহিরুল আলম বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্যের সঙ্গে সম্পৃক্ত করে দেখতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||