টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের গুলিতে গুরুতর আহত ২ জন বলে প্রথমিক ত্যে জানা যায়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও এবং থানায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় গ্রেপ্তার হওয়া আসামিদের পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, টুঙ্গিপাড়া থানা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মসজিদের মাইকে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে তারা দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে টুঙ্গিপাড়া থানার দিকে এগিয়ে যান এবং থানাটি ঘেরাও করেন।
একপর্যায়ে উত্তেজিত লোকজন থানায় প্রবেশের চেষ্টা করে এবং থানা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে পুলিশের হাতে গ্রেপ্তার থাকা কয়েকজন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাকে কেন্দ্র করে থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় থানার কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন কি না এবং অগ্নিসংযোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।
[video width="976" height="576" mp4="https://bdcrimenews.com/wp-content/uploads/2026/11/WhatsApp-Video-2026-11-17-at-8.26.20-PM.mp4"][/video]
ঘটনার পর টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||