মাহফুজুর রহমান, ঝালকাঠি জেলা ব্যুরো চিফ :

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি এলাকায় জমি দখল করাকে কেন্দ্র করে অবৈধ দখলদারদের হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সহ ভাঙচুর ও নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১৩০ মিনিটে . ইমরান মোল্লা (২৮) নামক এক ব্যক্তির বাড়ির জমি দখল করতে দুর্বৃত্তরা এই হামলা চালায়।
এ ব্যাপারে ভুক্তভোগী নলসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলকাঠি মৌজার একটি পৈতৃক জমির ভাগ বণ্টন নিয়ে ইমরান মোল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এলাকার চিহ্নিত দখলবাজ ও মাদক ব্যবসায়ী আঃ খালেক (৫৫), পিতা-মৃত আঃ জলিল, মোঃ বাইজিত (২৯), পিতা-আঃ ছালাম জোমাদ্দার, আঃ ছালাম জোমাদ্দার (৬০), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-কুলকাঠি, মোঃ ইমরান আকন (২৯), পিতা-অজ্ঞাত, সাং-গোবিন্দপুর, মোঃ রিয়াজ মল্লিক (৩২), পিতা-অজ্ঞাত, মিলন শরীফ (২৮), পিতা-দুলাল শরীফ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বিরোধীয় জমিতে থাকা টিনের বেড়া ভেঙে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
হামলার সময় ইমরান মোল্লা, তাঁর মা ও পরিবারের অন্য সদস্যরা বাধা দিলে তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে একাধিক ব্যক্তি আহত হন। অভিযোগে আরও বলা হয়, ইমরানের মায়ের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করা হয় এবং তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়।
এ ছাড়া হামলার সময় অন্য স্বজন ও প্রতিবেশীরাও মারধরের শিকার হন। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত জমি দখলকারী ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||