মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) দেশের সংবাদপত্র অফিস গুলোতে ছুটি ঘোষণা করেছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছুটির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস বন্ধ থাকবে। তবে ছুটির দিনেও নোয়াবের সদস্যভুক্ত প্রতিষ্ঠান গুলো বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
এতে আরও বলা হয়, পাঠকের সংবাদ চাহিদা বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যবস্থাপনায় প্রকাশনা অব্যাহত রাখার সুযোগ থাকবে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গত বছর থেকে দিবসটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||