মো: মিঠুন হাসান জাকারিয়া, গোবিপ্রবি প্রতিবেদক :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটিইউ) আইন বিভাগের জিএসটিইউ ল অ্যান্ড মুট কোর্ট সোসাইটি-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজরি বোর্ড, স্টুডেন্ট অ্যাডভাইজরস এবং ২০২৬–২৭ মেয়াদের প্রথম কার্যনির্বাহী পরিষদ প্রকাশ করা হয়েছে।
সোসাইটির কার্যকর পরিচালনা, একাডেমিক দিকনির্দেশনা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষক সদস্যদের সমন্বয়ে ফ্যাকাল্টি অ্যাডভাইজরি বোর্ড এবং শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট অ্যাডভাইজরদের প্যানেল গঠন করা হয়েছে।
প্রকাশিত প্রথম কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে এস.কে. সামিউল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে জয় মজুমদার দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ হোসেন, সহযোগী সাধারণ সম্পাদক হিসেবে হাবিবা জান্নাতি হাফসা, সাংগঠনিক সম্পাদক হিসেবে এমডি. বায়েজিদ শেখ এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. আতিকুর রহমান দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. সাজিদ মোল্লা, গবেষণা ও ড্রাফটিং সম্পাদক হিসেবে মোহাম্মদ তারেক, ওরাল অ্যাডভোকেসি সম্পাদক হিসেবে নায়েমা আখতার, আইটি সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নোমান এবং বহিঃবিষয়ক সম্পাদক হিসেবে ফায়েদ হোসেন দায়িত্ব পেয়েছেন।
রেকর্ডস, ডকুমেন্টেশন ও আর্কাইভস সম্পাদক হিসেবে মরিয়ম ইসলাম সুইটি, ইভেন্ট ও লজিস্টিকস সম্পাদক হিসেবে মো. জয় সিকদার এবং মানবসম্পদ সম্পাদক হিসেবে শোভন ঘোষ দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিমলা পাল, সানজিনা রহমান তাজিন, সাদিয়া সুলতানা রিয়া, সাগর হিরা ও হুচাইন খান।
এদিকে, সোসাইটির চিফ ফ্যাকাল্টি অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করবেন মনসুরা খানম। ফ্যাকাল্টি অ্যাডভাইজর হিসেবে রয়েছেন ড. মো. রাজিউর রহমান, সুরাইয়া জেবিন, মো. হুমায়ুন কবির, নাহিদা সিদ্দিকা নীলা এবং চয়ন চাকী।
স্টুডেন্ট অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমন হোসাইন, মিম খানম, সুরাইয়া সারওয়ার, খুকু মনি খানম, মো. জাহাঙ্গীর আলম, মোছা. শান্তা ইসলাম ও সুমাইয়া আজম মিম।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬–২৭ মেয়াদে দায়িত্বপ্রাপ্ত প্রথম কার্যনির্বাহী পরিষদ ফ্যাকাল্টি অ্যাডভাইজরি বোর্ড ও স্টুডেন্ট অ্যাডভাইজরদের দিকনির্দেশনা ও সহযোগিতায় সোসাইটির কার্যক্রম পরিচালনা করবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ কাঠামোর মাধ্যমে জিএসটিইউর আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মুট কোর্ট, আইনবিষয়ক গবেষণা, ড্রাফটিং, ওরাল অ্যাডভোকেসি এবং অন্যান্য একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||