ক্রাইম নিউজ ডেস্ক :

আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম এম নাসির উদ্দিন।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম এম নাসির উদ্দিন।
অন্যান্য দল ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।
সর্বশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নব নির্বাচিত ৬ জনকে শপথ শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম এম নাসির উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||