মো.আলো মাসুম খান, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আরও বলেন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই। বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন এবং করতে সাহায্য করুন। গতকাল ৩০ মে বেলা ১১টায় খুলনা মহানগরীর শেখপাড়া তেঁতুলতলার সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে শহিদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভা, দোয়া মহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সাবেক সংসদ সদস্য আরও বলেন, এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা, উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহিদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। এই হোক সেই জিয়ার শাহাদত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। সূর্যদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। অনুষ্ঠানে শহিদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, অহিদুজ্জামান দিপু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, মোস্তফা কামাল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, বাচ্চু মীর, রিয়াজুর রহমান, মিজানুজ্জামান তাজ, আলমগির হোসেন আলম, ইকবাল হোসেন, শামীম খান, সাইমুন ইনলাম রাজ্জাক, শরিফুল ইসলাম বাবু, ইফতেখার জামান নবীন, শরিফুল ইসলাম সাগর, আলমগির ব্যাপারী, মোহাম্মদ আলী, মাহিম আহমেদ রুবেল, মোল্লা ফিরোজ আহমেদ, রাজিবুল আলম বাপ্পি, মাহমুদুল হাসান মুন্না, মনিরুল ইসলাম, আল বেলাল, জামাল মোড়ল, সুলতান মাহমুদ সুমন, ইউনুচ শেখ, শাহাবুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, মোস্তফা জামান মিন্টু, ওহেদুজ্জামান, গোলাম নবি ডালু, এ আর রহমান, আসাদ সানা, আবু তালেব, টিপু হাওলাদার, মারুফুর রহমান, আল মামুন, হাসমত শেখ, শামীম রেজা, বায়জিদ হোসেন, আনোয়ার হোসেন সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||