নিজস্ব প্রতিবেদক (ক্রাইম নিউজ) :
[caption id="attachment_4405" align="alignleft" width="300"]
মদ ব্যবসায়ী আলী, বর্নির আব্বাস, দুলি ওরফে পান্না[/caption]
গোপালগঞ্জের বেশির ভাগ কোমলমতি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা রেহায় পাচ্ছেনা মাদকের কালো থাবা থেকে। নেশার টাকা যোগাড় করতে করছে নানা ধরণের অপরাধ। বাড়ছে কিশোর গ্যাংয়ের প্রভাব। অভিবাবকরা নেশাগ্রস্থ সন্তানদের নিয়ে পড়েছে চরম ভোগান্তিতে।
গোপালগঞ্জ জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের মাদকসামগ্রী, ইয়াবা, গাজা ফেন্সিডিল ও বিদেশি মদের রমরমা ব্যবসা করছে এই সকল মাদক কারবারিরা। রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা,আইনজীবী সমাজের প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ ব্যবসা করে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। সুধী সমাজ ও বিশ্লেষকদের মতে এই সকল চিহিৃত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করলে অনেকটাই মাদক মুক্ত পরিবেশ হবে মনে করছেন তারা । এছাড়াও পুলিশের কিছু অসাধু কর্মকর্তা আছে যারা মাদক কারবারীদের গ্রেফতার করছে কিন্তু টাকার বিনিময়ে অপরাধিদের ছেড়ে দিচ্ছে, এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। বিশ্লেষকদের মতে মাদক কারবরিীরা সমাজের চোখে যেমন অপরাধি ঠিক তেমনি অপরাধি ঐ সকল অসাধু পুলিশ কর্মকর্তারা। সংস্লিস্ট কতৃপক্ষকে এ ব্যপারে তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা।
মাদক ব্যবসায়িদের উৎপাতের কারণে যদিও কোন ব্যক্তি পুলিশকে তথ্য দেয় সেই তথ্য তারা সেই সকল মাদক ব্যব
সায়ীদের নিকট তথ্য প্রদানকারীর নাম প্রকাশ করে দেয়। এর প্রমাণ বহু বার পাওয়া গেছে। গত কয়েকদিন পূর্বে গোপালগঞ্জের এক এস,আইকে দুজন মাদক ব্যবসায়ীর নাম ঠিকানা সহ তার মাদক বিক্রির স্থান জানানো হলে সে ঠিকানা মতো পৌঁছে খবর দাতার নাম প্রকাশ করে দেয়। পরবর্তীতে ঐ মাদক ব্যবসায়ী বিভিন্ন লোকের কাছে ব্যাপারটি জানান ও খবর দাতার নিকট ফোন করে।এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইদানিং কালে গোপালগঞ্জে একই নামের একজন এস,আই আর একজন এসআই আলাদা আলাদা সেক্টরে কর্মরত রয়েছে সুনামধারী ও কঠোর ঐ এস,আই এর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় থেকে ভয় দেখিয়ে টাকা আদায় সহ আগে টুকটাক ব্যবসা করতো বর্তমানে ভালো হয়ে যাওয়া এক ব্যাক্তিকে বাড়ি থেকে ডেকে এনে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে দিদার হত্যা মামলায়
[caption id="attachment_4402" align="alignleft" width="300"]
উজ্জল,তাজু, রনি মহাম্মাদ পাড়া,পিকু।[/caption]
চালান দেবার কথা বলে ওর পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার রেকর্ডও আছে এই এ,এস,আই এর।
গোপালগঞ্জ শহর ও তার আশেপাশের এলাকাতে কিছু চিহিৃত মাদক ব্যবসায়ীরা নিজস্ব কিছু প্রক্রিয়া অবলম্বন করে নির্ভয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ মাদকের ব্যবসা।এরা পুলিশের জালে ধরা পড়লে বেশির ভাগই টাকার বিনিময়ে ছুটে যায়।গোপালগঞ্জের মাদক সম্রাটদের প্রথম কাতারের অন্যতম নাম বর্ণিত “আব্বাস উদ্দিন” বর্নি হাই স্কুলের আশপাশ দিয়েই এর বসতবাড়ি। সাংবাদিকতার ভুয়া সাইন বোর্ড ঝুলিয়ে গোপালগঞ্জের মানবাধিকার কর্মী পরিচয়ে অবাধে করছে গাজা ও ইয়াবার ধুমধাম ব্যবসা।একটি মহান পেশাকে সামনে রেখে মাদকের ব্যবসা করাটাও বড় ধরনের অপরাধ। এর নামে মাদকের একাধিক মামলাও রয়েছে। গোপালগঞ্জ শহরের বেশিরভাগ এলাকায় অবৈধ মাদক তার হাত দিয়েই সাপ্লাই হয়।
গোপালগঞ্জ শহর ও তার আশেপাশের এলাকাতে কয়েকজন নামকরা ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে চর-সোনাকুড়ের ঝিরু মোল্লার ছেলে “উজ্জ্বল মোল্লা”, তার ব্যক্তি গত প্রাইভেট কার সহ না ধরনের যানবাহল আছে যা তার মাদক বহনে বড় রকমের ভূমিকা রাখে।“তুহিন সিকদার” ইয়াবা,গজা, ফেন্সি)সে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে।শহরের মোহাম্মাদ পাড়া এলাকার “রুবেল”, ইয়াবা সিন্ডিকেটের বড় ধরনের একজন ব্যবসায়ী, মাদক মামলার ফেরারি আসামী হলেও প্রশাসনের চোখে ধুলা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, একই পরিবারের তার ছোট ভাই “রনি” ধরা ছোঁয়ার বাইরের বড় ধরনের ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসায়ী। মোহাম্মাদপাড়া ও মান্দার তলার মাঝামাঝি এলাকার “বাঁধন” ইয়াবা বিক্রেতা, দীর্ঘ দিন ধরে সে অবাদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
“রনি সিকদার” ওরফে মুতকুরো রনি মিয়াপাড়া, গোপালগঞ্জের বড় মাদক ব্যবসায়ীদের নাম নিলে সে অন্যতম,মিয়াপাড়া আরো বেশ কিছু মাদক ব্যবসায়ী আগে থেকেই সর্বজন পরিচিত তারা হলেন, লায়েকের মোড়ের বিডিআর “তমাল”ময়না, “টাটুল,বাচ্চু, টিটু, জুয়েল(ফেন্সি,ইয়াবা), নবীনবাগের “ছাবেদ সিকদার” (ইয়াবা),
[caption id="attachment_4404" align="alignleft" width="300"]
পমাসুদ শেখ,তামিম, সবুজ কাপালি, আল-আমিন্[/caption]
“জহির” (ভাড়াটিয়া নবীণবাগ)প্রকৃত বাড়ি নলিয়রচর, আগে খুচরা ইয়াবা বিক্রেতা হিসাবে পরিচিত থাকলেও বর্তমানে সে পাইকাড়ি ব্যবসা চালিয়ে যাচ্ছে নবীণবাগ, মিয়াবাড়ি, সদর উপজেলার আশপাশ সে নিয়ন্ত্রণ করে। তেগুরিয়ার সাকার ছেলে “তাজু” (ইয়াবা বিক্রেতা),শামসুল হক রোড পাচুড়িয়ার “তামিম” ইয়াবা ব্যবসায়ী, পাচুড়িয়া এলাকার কিওর হোম ক্লিনিকের পাশের শুকুমার চন্দ্র কর এর ছেলে “জগদিস চন্দ্র কর” বড় ধরনের ইয়াবা,ফেন্সীডিল ও মদ ব্যবসায়ী, একই এলাকার বহু আগের সু পরিচিত ডাইল সালামের ছেলে মাসুদ শেখ ছোট আল-আমিন
লতিফপর ইউনিয়নের চরমানিকদাহ কাজীর বাজারের “পিকু”, তার বোন মিরা, কাজীর বাজার আদর্শ গ্রামের “রাজিব”(ইয়াবা,গাজা), ঘোষেরচর দক্ষিনপাড়ার অলি শেখের ছেলে “হিরো” শেখ (ইয়াবা), “সামাদ” ঘোষের চর পশ্চিম পাড়া পাকা বাড়ি গোপালগঞ্জের সর্ববৃহৎ ফেন্সিডিল ব্যবসায়ী, এর প্রধান সহযোগী বিক্রেতা “মোটা আরিফ”।পুরাতন মানিকদাহর “সাদ্দাম হোসেন” বর্তমানে পলাতক অবস্থায় তার মাদক ব্যবসা পরিচালনা করছে তার স্ত্রী, এলাকায় কথিক সাবিানা এর ছেলে “সজীব” ইয়াবা ও গাজা, হোসেন বিশ্বাসের ছেলে “আলম”(ইয়াবা), ফায়েক মিয়ার ছেলে “আরাফাত” (ইয়াবা),“শিপুল বিশ্বাস”। চর সোনাকুড়ের ইদ্রিস মোল্লার ছেলে “নোমান”। সোনাকুড় এলাকার আল-আমিন সিকদার, “সবুজ” (হিন্দু পাড়ার), চর মানিকদাহ মিয়াবাড়ি এলাকায় “লিটু”(গাজা সম্রাট), ইদানীং ইলা মিয়ার নাম সর্বত্র শোনা গেলেও বর্তমানে সে এলাকা ছাড়া। বেদগ্রামের চর-নারায়ণদিয়ার “শাহিনুর” ইয়াবা ও গাজা ব্যবসায়ী, বেদগ্রাম উত্তরপাড়ার “মোয়াজ্জেম”। করপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকার ইয়াবা ব্যবসায়ী ইকবাল মুন্সির স্ত্রী “দুলি বেগম” ওরফে পান্না ইয়াবা ব্যবসা ছাড়াও নারী ফাঁদে ফেলা চক্রের অন্যতম সদস্য সে।মান্দার তলা এলাকার বাঁধন ইয়াবার পাইকাড়ি বিক্রেতা। একই এলাকার আরো আছে কালু, বোড়াশী ইউনিয়নের ভেন্না বাড়ী আশরাফ মোল্লার ছেলে সবুজ, একই এলাকার সাহেব আলী মোল্লার ছেলে সোহেল মোল্লা এরা উভয়ই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোবরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবে সু-পরিচিত “আরিফ” ও তার স্ত্রী (ইয়াবা, গাজা, ফেন্সিডিল)ওদের বসবাস গোবরা লঞ্চঘাট।একই এলাকায়, “অনু চৌধুরি” (ইয়াবা)।প্রিন্স ফেন্সিডিল ব্যবসায়ীদের মধ্যে অনেক পুরাতন ব্যবসায়ী, গোপালগঞ্জের সর্বত্র জালের মতো বিছিয়েছে তার এই ব্যবসা।“হাসান” ওরফে অটো হাসান ফেন্সিডিল ব্যবসায়ী শহরের লঞ্চ ঘাট এলাকা হিসাম হোটেল এর আশপাশ এলাকায় প্রায়ই দেখতে পাওয়া যায় তাকে, জানা যায়, সে কোর্টমসজিদ এলাকায় বসবাস করে।সদর উপজেলার আড়ুয়া কংশুর এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে “নুর আলম” মোল্লা গাজার ডিলার এর বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে। “আলী” উলপুর রাতখামার বিদেশি মদের ব্যবসায়ী। গোপালগঞ্জের শেখ রাসেল পার্ক ও আশেপাশে কসমেটিকস এর ব্যবসা করে।
[caption id="attachment_4403" align="alignleft" width="300"]
মুতকুরো রনি, লাবনী আক্তার,নুর আলম,জহির নবীনবাগ।[/caption]
গোপালগঞ্জ শহরের চারিদিক দিয়ে রয়েছে বিভিন্ন জেলা থেকে আসা যাওয়ার সংযোগ সড়ক, এই সকল রুট দিয়েই মাদকের বড় বড় চালান শহরে প্রবেশ করে, তার মধ্যে চাপাইল ব্রিজ রাস্তা ও মোল্লারহাট ব্রিজের রাস্তা, নড়াইল তেরখাদা, খুলনার, টেকেরহাট রাস্তা, মাদারিপুর, শরিয়াতপুর,বরিশাল সহ দেশের বিভিন্ন মাদকের রেডজোন অঞ্চলের সরাসরি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যাণবাহনের চলাচল রয়েছে। গোপালগঞ্জের বিশ্বরোড দিয়ে নড়াইল, যশোর, রাজবাড়ি ফরিদপুর, ঢাকা গাজিপুর সহ সারা দেশের সাথে যাত্রী পরিবহণ ও ট্রেন যোগাযোগ রয়েছে, এ ছাড়াও কোটালিপাড়া হয়ে পয়সারহাট রাস্তা দিয়ে ও মাদারিপুর শরিয়াতপুর হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের সরাসরি যাত্রী পরিবহণ রয়েছে। এই সকল রুট দিয়ে অনায়াসে মাদক কারবারিরা বিভিন্ন নেশার দ্রব্য সহজে এনে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। গোপালগঞ্জের বেশির ভাগ মাদক ব্যবসায়ীরা মাদকের বড় বড় চালান আনা নেওয়ার জন্য ব্যবহার করে বোরখা পরা মহিলাদের।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||