মো. আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

খুলনার মহানগরীর রয়েল মোড়ের একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে ৩১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এবং কেসিসির সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে হতকাল মঙ্গলবার ১৩ মে দুপুর সোয়া ১ টার দিকে তাকে খুলনা সার্কিট হাউজের সামনে থেকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) তৈমুর ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের ১৬ জানুয়ারি খুলনা মহানগরীর রয়েল মোড়ে ফ্যাশান জোন বাই লিন্ডা নামের একটি দোকানে ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় মামলা করেন দোকান কর্মচারী আলভী হাসান নোভা। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||