মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8573" align="aligncenter" width="864"]
চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ খুলনার পুলিশ কনস্টেবল গ্রেপ্তার।[/caption]
কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে খুলনায় নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন খুলনা জেলা পুলিশের এক কনস্টেবল। গ্রেপ্তার হওয়া ওই পুলিশ সদস্যের নাম আশিকুল ইসলাম। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সন্দেহভাজন হিসেবে আশিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ ও ব্যক্তিগত মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক পাচারকারীদের একটি চক্র কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ করে আসছিল। আটক পুলিশ সদস্য আশিকুল ইসলাম সেই চক্রের সঙ্গে জড়িত কিনা এবং এর পেছনে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তে গুরুত্ব সহকারে কাজ করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি খুলনা জেলা পুলিশের একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||