মোহাম্মদ মাহমুদ কবীর আলী গোপালগঞ্জ :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগষ্ট বিপ্লবের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলের আয়োজক গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ইফতার মাহফিলে গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি জসীমউদ্দিন, উদীচী গোবিপ্রবি শাখার সদস্য সচীব সুবর্ণা জয়, গোবিপ্রবি ছাত্রদলের সহ সভাপতি সফিউল আলম,সহ সভাপতি রুবেল হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক শাহাজাহান ইসলাম, দফতর সম্পাদক তোকি ইয়াসির, সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাকিম,সহ প্রচার সম্পাদক শামীম,রায়হান
শেখ,সাংবাদিক শেখ রাসেল,সাংবাদিক সাজ্জাদ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দোয়ার আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||