সাবিনা ইয়াসমিন, টুংগীপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায় প্রথমে গণমাধ্যমে ব্যাপারটি প্রকাশ করেন।
অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের কাছে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, 'আমি নিজেকে নিরপেক্ষ মানুষ মনে করি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই এবং আমি কখনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। দলীয় সংসদ সদস্যরা অনেক সময় দলীয় শৃঙ্খলার কারণে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে পারেন না। আমি সেই সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের কথা বলতে চাই।
গোপালগঞ্জ–৩ আসন থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. জিলানী, এনসিপির আরিফুল দাড়িয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এম. এম. রেজাউল করিম, গণ অধিকারের আবুল বশার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খিলাফত মজলিশের অলি আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||