এ জেড আমিনুজ্জা্মান রিপন :

আজ মঙ্গলবার(৩০শে ডিসেম্বর)গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে পৌর সুপার মার্কেট কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধান মন্ত্রী আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতমসহ দোয়া ও মোনাজাত করা হয়।
কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার কে এম বাবর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সহ সভাপতি মুরাদ বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, পৌর বিএনপির আহবায়ক শেখ হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি ইমরুল হাসান, সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান, জেলা শ্রমীক দলের আহ্বায়ক আব্দুল্লাহ শেখ দলটির সকল অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন সংগঠনের সকল নেতা কর্মীদের তাদের প্রা প্রিয় নেত্রীর জানাযায় উপস্থিত থাকার আহব্বান জানান।
সকাল থেকেই দলের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে তাদের প্রাণের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক পালন করতে দেখা যায়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||