মো. জাকারিয়া খান, ভ্রাম্যমাণ প্রতিবেদক :

গোপালগঞ্জ শহরের বিভিন্ন দোকানে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রয় করছে দ্বিগুণ দামে। আমাদের প্রশ্ন এই সব দোকানদাররা জ্বালানি তৈল পাচ্ছে কোথায়? ফিলিং স্টেশন গুলো কেন এদের কাছে বেশি দামে বিক্রি করছে? কখন বিক্রয় করছে? প্রশাসনের শুধু দোকানদারদের জরিমানা করছে। ফিলিং স্টেশনের মালিকদের খোলা বাজারে বিক্রি করা বন্ধ করতে হবে।
দেশজুড়ে জ্বালানি তেল অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের পেছনে শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়, এমন অভিযোগ দিন দিন জোরালো হচ্ছে। সাধারণ ক্রেতাদের দাবি, এক শ্রেণির আমদানিকারক, পাইকার ও খুচরা ব্যবসায়ী মিলে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর পরিকল্পনা।
বিজয় পাশা মেসার্স মোল্লা ফিলিং স্টেশনের ভুক্তভোগী এক গ্রাহকরা জানান, আমি প্রায় ৩ ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করছি তেলের জন্য, সকাল থেকে তেল সরবরাহ হচ্ছিল। এলাকার লোকজন আসলে তাদের কাছে ১০০০ টাকা পর্যন্ত অক্টেন বিক্রি করছে। আমরা চাইলে, তেল থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বলেছে তেল দেবে না, এক পর্যায়ে পাম্প বন্ধ করে কতৃপক্ষ চলে যায়। একই রুপরেখা দেখা যায় বেদগ্রাম মিতালি ফিলিং স্টেশনে। এ ব্যপারে কড়া নজরদারির প্রয়োজন বোধ করেন সাধারণ গ্রাহকরা।
জেলা প্রশাসনের উদ্যোগে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত দামে বিক্রি বা মজুতদারির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বাস্তবে অভিযান হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা।
অর্থনীতিবিদরা বলছেন, বাজারে প্রতিযোগিতা বাড়ানো, আমদানি প্রক্রিয়া সহজ করা এবং সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল মনিটরিং চালু করা না গেলে সিন্ডিকেট ভাঙা কঠিন হবে। একই সঙ্গে নিয়মিত বাজার তদারকি ও কঠোর শাস্তির মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের দমন করার আহ্বান জানানো হয়েছে।
এমন পরিস্থিতিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা।
জ্বালানি তেল সিন্ডিকেট ভাঙতে না পারলে এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যাহত হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||