এ জেড আমিনুজ্জামান রিপন :

সোমবার(১৭ই জুন) বেলা ১১.৩০ মিনিটে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরির নিম্নমান, শিক্ষক সংকট, ছাত্রাবাস সংকট,বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সহ প্রাচীর নির্মাণ, ল্যাবের সুযোগ সুবিধা সহ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ নিশ্চিতকরণ, ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশনে উন্নত নিশ্চিতকরণ, ক্লাস রুম সংকট দূরীকরণ, অ্যাগ্রিকালচার ফার্ম সংকট দূরীকরণ, নিম্নমানের বাজেট এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় মানসম্মত ক্যাটাগরিতে রূপান্তরের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো, আপস না সংগ্রাম - সংগ্রাম সংগ্রাম, আমার সোনার বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, লড়াই লড়াই লড়াই চাই- লড়াই করে বাঁচতে চাই, দিয়েছি তো রক্ত- আরো দিব রক্ত, এসো ভাই এসো বোন -গড়ে তুলি আন্দোলন, আমাদের অধিকার-দিতে হবে দিতে হবে, ভিসির বাংলা কেন ভিতরে -ছাত্র কেন বাহিরে, সিসি- ইউজিসি, বিশ্ববিদ্যালয়ের সংস্কারে বৈষম্য কেন- প্রশাসন জবাব চাই, এক দুই তিন - আর কতদিন, শিক্ষক সংকট কেন - প্রশাসন জবাব চাই, মিছিলটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের পিছনের খেলার মাঠ হয়ে অ্যাকাডেমিক ভবন হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক কর্মকর্তা ডক্টর আরিফুল ইসলাম রাজীব এর সাথে সংক্ষিপ্ত কথা বলেন । কথা শেষে একটি প্রতিনিধি দল ভিসি জনাব ডক্টর হোসেন উদ্দিন শেখর এর নিকট পাঁচ দফা দাবির স্মারকলিপি প্রদান করেন। ছাত্ররা তাদের পাঁচ দফা দাবি আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেন। উক্ত দাবি আদায় না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে তালা ঝুলিয়ে দিবেন। শিক্ষার্থীরা জানান প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মত ন্যায্য অধিকারের দাবিতে সচিবালয়ের গেট ভেঙে দাবি আদায় করে আনবো। স্মারকলিপি শেষে তারা গোপালগঞ্জ জেলা প্রশাসন বরাবরে তাদের স্মারকলিপি প্রদান করবেন বলে নিশ্চিত করেন।
পরবর্তীতে তারা প্রশাসনিক ভবনের গেটে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা ৫ দফা দাবি পেশ করেন। তাদের দাবি গুলো হল ১. অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা। ন্যূনতম একশ একর ভূমি অধিগ্রহণ, অ্যাকাডেমিক ২য় বিল্ডিং এর ফ্যাকাল্টি বিল্ডিং এর সম্প্রসারণ। শতভাগ শিক্ষার্থীর আবাসন সংকট নিরসনে পর্যাপ্ত হল নির্মাণ, টিএসসি, অডিটোরিয়াম, জিমনেসিয়াম নির্মাণ, কাফেটেরিয়া, লাইব্রেরি, মেডিকেল সেন্টার উন্নয়নে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা, হল নির্মাণের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান, সমস্ত কাজের টেন্ডার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা।
প্রত্যেক বিভাগে ন্যূনতম ২০ জন শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত ল্যাব, অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, শিক্ষকদের জন্য উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণের সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন, শিক্ষার্থীদের মধ্যে থেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে হবে।
শিক্ষার্থীদের সকল তথ্য রেজাল্ট লেনদেন অনলাইন ভিত্তিক করতে হবে ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে।
বিগত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে লুট হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে, পরবর্তী বাজেট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে শিক্ষার্থীদের বাজেট বণ্টনে সংশ্লিষ্ট করতে হবে,সকল তথ্য প্রকাশ করতে হবে।
দ্রুত সময়ে সমাবর্তনের তারিখ ঘোষণা করতে হবে, ছাত্র সংসদ ঘোষণা করতে হবে,রিজেন্ট বোর্ডে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে, ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উক্ত বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব জিসান এসডি বিভাগ, সাইদুর রহমান কৃষি, মোহাম্মদ আলী তোহা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, দুর্জয় শুভ সিএসই, মইনুল ইসলাম সিফাত বিএমবি, নিশাত রুদ্র পদার্থ, আরাফাত আলম ফুড শিক্ষার্থীসহ ৪০-৫০ জন শিক্ষার্থী। দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে তাদের সকল কার্যক্রম,শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||