সংবাদ প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৭:১৪ পি.এম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুদকের অভিযান।

শফিকুল হাসান রনি গোপালগঞ্জ :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি অভিযান পরিচালনা করেছে। ১২ জানুয়ারি ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দুদক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে আসবাবপত্র ক্রয়, লাইব্রেরিতে বই কেনা, অনিয়মের মাধ্যমে চাকরি প্রদান, পানি শোধনাগার বিনষ্ট, কেনাকাটায় অনিয়ম এবং গেট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করেন। তদন্তে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেঞ্চ ক্রয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা নষ্ট হয়ে সরকারি অর্থের অপচয় ঘটিয়েছে।
[video width="848" height="478" mp4="https://bdcrimenews.com/wp-content/uploads/2025/01/VID-20250113-WA0000.mp4"][/video]
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের পরিচালক তুহিন মাহমুদের বিরুদ্ধে কেনাকাটায় অনিয়ম এবং সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে। তারা আত্মীয়-স্বজনের নামে টেন্ডার নিয়ে কাজ না করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। দুদক এই বিষয়ে সংশ্লিষ্ট ফাইল ও কাগজপত্র চেয়েছে এবং সেগুলো যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়েরসহ বাকি কার্যক্রম পরিচালনা করা হব। #
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||
Copyright ©2024: www.bdcrimenews.com || Design-Development & All Rights Reserved: S.M.Taj Ashrafi