এম ডি নাঈম গোপালগঞ্জ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার বাদ আসর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করেন। নেতৃবৃন্দ জেলা শহরের ৫ শতাধিক অসহায় ও শ্রমজীবী মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান,আহ্বায়ক কমিটির সদস্য কেএম বাবর, সদস্য ও পিপি অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য ও নারী ও শিশু পিপি এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সেলিন, সাংগঠনিক সম্পাদক হাচানুল বান্না, ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন,
ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল্লাহ, পৌর বিএনপির আমিনুলসহ বিএনপি ও তার সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||