
গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড সংলগ্ন পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ লাইন্সের জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
মাছের পোনা অবমুক্তকালে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছের প্রজনন বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা পুলিশ জানায়, পুলিশ লাইন্সের অভ্যন্তরের জলাশয়কে কার্যকরভাবে ব্যবহারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||