নিজস্ব প্রতিবেদক :
[caption id="attachment_8804" align="aligncenter" width="1014"]
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাধন।[/caption]
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি ও দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৬ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন মাত্র ৩ ভোট।
সহসভাপতি দুটি পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু ১২ ভোট পান। পরে লটারি অছিকুজ্জামান নির্বাচিত হন। এ ছাড়ারা সময় টিভির জয়ন্ত শিরালী পান ৯ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট।
সাংগঠনিক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে এন টিভির মতো: মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির মতো: সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।
নির্বাহী সদস্য ৪টি পদে স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ-২৪ টিভির সামিউল আলিম ও চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অন্য প্রার্থী একুশে টিভির মতো: রায়হান মুন্সী পেয়েছে ১১ ভোট।
এর আগে সকাল ১০ থেকে বেলা ১ পর্যন্ত আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এস এম হুমায়ুন কবীর। তার অন্য সহযোগী তিন নির্বাচন কমিশনার হলেন, আমিনুল হাসান শাহীন, নূতন শেখ ও শরিফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||