নিজস্ব প্রতিবেদক, রিপন মোল্লা :

গোপালগঞ্জ জেলা আদালতে এক নজিরবিহীন ঘটনার অভিযোগকে কেন্দ্র করে বিচারাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) মো. সুজন মিয়ার বিরুদ্ধে এজলাসে উপস্থিত এক শিক্ষানবিশ আইনজীবীর দিকে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষানবিশ আইনজীবী সানিহা সুলতানা।
ঘটনাটি বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ আদালত ভবনের ২য় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতি সূত্র এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগ অনুযায়ী, সিনিয়র আইনজীবী এম. এম. জুলকদর রহমানের অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন সানিহা সুলতানা। আদালতের নিয়মিত কার্যক্রম চলাকালে তিনি এজলাসে উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, কোনো ধরনের উসকানি বা দৃশ্যমান কারণ ছাড়াই বিচারক তাঁর টেবিলে থাকা কাচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি সানিহা সুলতানার কপালের ডান পাশে আঘাত করে। এতে তাঁর কপাল ফেটে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি এজলাসেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আদালতে উপস্থিত আইনজীবী, মোহরার ও অন্যান্য কর্মচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত সানিহা সুলতানা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগে দাবি করেছেন, বিচারক মো. সুজন মিয়া দীর্ঘদিন ধরেই আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক ও পেশাগত আচরণবহির্ভূত ব্যবহার করে আসছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও অ্যাডভোকেট দিলীপ বিশ্বাসের মোহরার আমিনুল ফকিরকে একই ধরনের আচরণের মাধ্যমে আঘাত করা হয়েছিল, যাতে তিনি কোমরে গুরুতর জখম হন।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার আদালতে বিচার কাজ চলাকালীন এজলাসের পেছনের সারিতে উপস্থিত কয়েকজন মক্কেল নিজেদের মধ্যে কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট সুজন মিয়া তাদেরকে নীরব থাকতে বলেন। উপস্থিত ব্যক্তিরা সাথে সাথেই শান্ত হয়ে যান। তবে, তা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট সুজন মিয়া হঠাৎ উত্তেজিত হয়ে নিজের টেবিলে থাকা ভারী পেপার ওয়েটটি মক্কেলদের উদ্দেশ্য করে ছুঁড়ে মারেন।
পেপার ওয়েটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় গিয়ে লাগে। তীব্র আঘাতে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। পরবর্তীতে উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতাল কর্তৃপক্ষ ওই আইনজীবীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার পর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।
আইনজীবীদের একাংশের দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন ও বিচার বিভাগের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নির্ভর করে আদালতের নিরপেক্ষতা, সংযম ও শৃঙ্খলার ওপর। আদালতের ভেতরে বিচারক ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা বিচারিক পরিবেশের অন্যতম পূর্বশর্ত।
যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে এটি শুধু একজন শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার ঘটনা নয়; বরং আদালতের পেশাগত পরিবেশ ও বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও একটি গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে, অভিযোগ সত্য না হলে সেটিও নিরপেক্ষ তদন্তের
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||