এ জেড আমিনুজ্জামান রিপন:

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামীলীগ সমর্থিত গ্রামবাসীর সাথে সংঘষে নিহত সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লুটুলকে গ্রেফতার করেছে পুলিশ।।
গতকাল বৃহস্পতি বার ২৬জুন রাতে ব্যবসায়িক কাজ শেষে চায়না থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান শুক্রবার বেলা ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, চব্বিশ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে আওয়ামীলীগ সমর্থিত গ্রামবাসীর সাথে সেচ্ছাসেবক দলের সংঘর্ষ হয়। এতে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহত হন।
এ ব্যপারে নিহতদের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানকে ভুইয়া লুটুলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানকে ভুইয়া লুটুলকে শুক্রবার গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম আবির হোসেনের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে কামরুজ্জামান ভুইয়া লুটুলের ভাই রুবেল ভূঁইয়া অভিযোগ করেন, আমার ভাই গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাউথ বাংলা কম্পিউটার্সের মালিক। তিনি ব্যবসায়িক কাজে গত ৩০ এপ্রিল চীন যান। ব্যাবসায়িক কাজ শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার রাতে তাঁকে বিমানবন্দর থেকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তিনি এ মামলার এজাহারভুক্ত আসামিও নন।। আমার ভাই আদৌ এ ঘটনার সাথে জড়িত নয়, ষড়যন্ত্র মুলক ভাবে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। আমরা তার মুক্তি দাবি করছি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||