স্টাফ রিপোর্টার, সবুজ মন্ডল :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আ
হমেদ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সামগ্রিক প্রস্তুতি, সাংবাদিকদের নিরাপত্তা ও করণীয় সহ বিভিন্ন গঠনমূলক বিষয়ে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং উপজেলা নির্বাহী অফিসারও প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সোমবার (২৬শে জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রাণী সম্পদ অফিসার প্রভাষ সাহা, প্রেসক্লাব সভাপতি জোবায়ের হোসেন, সাংবাদিক মোস্তফা জামান, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারসহ বিভিন্ন সাংবাদিক বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||