কাজী মাহমুদ (বিশেষ প্রতিনিধি ক্রাইম নিউজ) :
[caption id="attachment_2925" align="alignleft" width="300"]
প্রধাণ অতিথি এমএইচ খান মন্জু[/caption]
গোপালগঞ্জে শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে বিশাল এক কবিগান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ছোয়ানিপাড়া সার্বজনীন কালীমন্দির মাঠ প্রাঙ্গণে, মন্দিরের সভাপতি সুশান্ত মন্ডল ভাষার সভাপতিত্বে এ কবিগান অনুষ্ঠিত হয়।
উক্ত কবি গানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু।
এসময় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এসএম হুমায়ুন কবীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, ছোয়ানিপাড়া সার্বজনীন শ্যামা মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অনুকূল বৈরাগী, কোষাধ্যক্ষ রতন মজুমদার সহ হাজারো ভক্তরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সুশান্ত শিকদার।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||