এম ডি নাঈম গোপালগঞ্জ :

শুক্রবার (৩০ শে মে) বাংলাদেশ সরকারের সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকীর উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা দোয়া মাহফিলে ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুর আড়াইটায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির জেলা বিএনপির যুগ্ম—আহবায়ক এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও ডা. কে এম বাবর, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের হোসেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা ও সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, পৌর বিএনপি’র সভাপতি শেখ হাসিবুর রহমান (হাসিব) ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও সদস্য সচিব মাহামুদুল হাসান, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান ও সাবেক জেলা যুবদল দপ্তর সম্পাদক রাজীব বিশ্বাস।
পরে বেলা ৪ টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকাল ১১টার দিকে জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
এছাড়াও সাবেক জেলা বিএনপির সভাপতি এমএইচ খান মন্জু ও সিরাজুল ইসলাম দলীয় নেতা কর্মি নিয়ে নিজ নিজ কার্যালয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||