
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বঙ্গবন্ধু সড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি লকডাউন কর্মসূচিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাকে।
কর্মসূচিতে জাহিদ মাহমুদ বাপ্পি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে নানা ধরনের স্লোগান দেন। একই সঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে ফিরিয়ে আনার বিষয়ে নেতাকর্মীদের সামনে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বঙ্গবন্ধু সড়ক মুখরিত করে তোলেন। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জাহিদ মাহমুদ বাপ্পি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের নেতৃত্বে রয়েছেন। কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||