ফয়সাল মোল্ল, নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমর্থকরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় আয়োজিত বিক্ষোভ ও মশাল মিছিলে শেখ সাহাবুদ্দিন হিটু, মোল্লা রনি হোসেন কালু, নিউটন মোল্লা, ওমর ফারুক রিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
মিছিল থেকে লকডাউন সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীরা মশাল নিয়ে বেদগ্রাম এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, এর আগে ২৫ নভেম্বর গোপালগঞ্জের বেদগ্রাম মোড় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এদিকে ২৮ নভেম্বর থেকে আবারও লকডাউন কর্মসূচি ঘোষণার বিষয়টি ২৫ নভেম্বরের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল
।
তবে শনিবারের বেদগ্রামের বিক্ষোভ ও মশাল মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||