
এ. আর. আনসারী :
শুক্রবার ১০ই জানুয়ারি সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার ইসা খালী গ্রামের দুর্গাপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ১৪বছর বয়সের দুই কিশোরের মৃত্যু।
প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও পলাশ শেখের ছেলে মারুফ শেখ।
দুর্ঘটনায় নিহতদের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।ময়না তদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
অল্প বয়সেই ঝরে গেল মোটরসাইকেল দুর্ঘটনায় আরো দুটি প্রাণ এই দুর্ঘটনার জন্য দায়ী এই কিশোর দুটির হাতে যারা গাড়ি তুলে দিয়েছে, এদেরকে আইনে আওতায় আনা হোক।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||