গোপালগঞ্জ প্রতিবেদক :

গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস, এম জিলানী।
আজ বুধবার সকালে গোপালগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়া নেতাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরা ধরেন তারা।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর, অমিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেশ মণ্ডলসহ মতুয়া সম্প্রদায়ের নেতা কর্মী বন্দী।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||