বিশেষ প্রতিনিধি, কাজী মাহমুদ :
[caption id="attachment_2816" align="alignleft" width="300"]
গোপালগঞ্জে মঙ্গল যজ্ঞ অনুষ্ঠিত।[/caption]
গোপালগঞ্জের কাশিয়ানীতে সনাতন ধর্মালম্বীদের মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত।
গতকাল শনিবার (৮ফেব্রুয়ারি) রাতে উপজেলার শিঙা অনাথ আশ্রম মন্দির মাঠ প্রাঙ্গণে, মন্দিরের সভাপতি পবিত্র রায়ের সভাপতিত্বে ৭-দিনব্যাপী হরে হরে মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এবং জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু।
তিনি বলেন, কোনো হিন্দুর জমি দখল করলে, মানসিকভাবে নির্যাতন করলে অথবা কোনো হিন্দুকে ভয় ভীতি প্রদর্শন করলে আমি এম এইচ খান মঞ্জু তা কখনো বরদাস করব না, আপনারা আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেবো, আমি আপনাদের পাশে আগেও ছিলাম এখনও আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়নের মাধ্যমে নির্বাচন করবো আপনারা সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। এরপর তিনি সিংগা অনাথ আশ্রম মন্দিরে নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতে মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য যা কিছু প্রয়োজন হবে সবকিছু করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন রণবীর মৌলিক।
এসময় জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, সিংগা অনাথ আশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম মন্ডল, সরজিত দত্ত, মনি দত্ত সহ এলাকার বিশিষ্টজনেরা ও হাজারো ভক্তরা উপস্থিতি ছিলেন
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||