ক্রাইম নিউজ প্রতিবেদক জাকারিয়া খান :
[caption id="attachment_9098" align="alignnone" width="1080"]
গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দোলা পরিবহনের চাপায় নিহত ৪, প্রশ্নে চালকের দক্ষতা?[/caption]
গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার জন্য স্থানীয়দের অভিযোগ, দোলা পরিবহনের বাসটি ছিল বেপরোয়া গতিতে এবং চালকের অদক্ষতার কারণেই এই প্রাণহানি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে যায়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই একটি শিশুসহ চারজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনাটি দুপুর আনুমানিক ১১টা ৪০ মিনিট থেকে ১২টার মধ্যে ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গণনেতা ডা. কেএম বাবর (্্এম পি)। এ সময় তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন।
একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। তিনি সাংবাদিকদের জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দোলা পরিবহনে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণবিহীন চালক ও হেলপার দিয়ে বাস চালানোর প্রবণতা রয়েছে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং অদক্ষ চালকের কারণে একাধিকবার দুর্ঘটনার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
সচেতন মহল বলছে, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন ও অনভিজ্ঞ চালকদের কারণে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। তাই শুধু তদন্ত নয়, দায়ী পরিবহন কোম্পানি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||