নিজস্ব প্রতিবেদক, ক্রাইম নিউজ :
[caption id="attachment_8897" align="aligncenter" width="1500"]
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।[/caption]
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে ভূমিসেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার মান উন্নয়ন এবং ভূমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
ভূমিসেবা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ - উজ - জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউল হক, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ভূমিসংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||