এ জেড আমিনুজ্জামান রিপন :
[caption id="attachment_8324" align="alignleft" width="2048"]
পুলিশ নিয়োগ কমিটির ছবি[/caption]
"সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিন সম্পন্ন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে গোপালগঞ্জ জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলার মোট ২২জন (পুরুষ ও মহিলা)নিয়োগ পাবে বলে জানা যায়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সবৃন্দ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের কোনো রকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন (অর্থ ও প্রশাসন)অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সদর সার্কেল সাখাওয়াত হোসেন সেন্টুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||