মো. মিথুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার সকল সাংবাদিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার।
শুক্রবার সকাল ১০টায় গণমাধ্যমে এক বিবৃতিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এ সময় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গোপালগঞ্জ রাজনৈতিক নেতাদেরকেও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দলমত নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে উদ্যাপন করার আহ্বান করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||