মনির মোল্যা গোপালগঞ্জ:
গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসে ৭১ এর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল পৌনে ৯ টায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি—বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতি স্তম্ভ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮টায় শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে জেলা প্রশাসন আয়োজিত দিন ব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ চত্বরের পাশে অবস্থিত জয়বাংলা পুকুরপাড়ের ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশর মানুষ শ্রদ্ধা নিবেদন করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||