সাবিনা ইয়াসমিন, গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলা সদরের রঘুনাথপুর ইউনিয়নের নখরিরচর এলাকায় নাজমুল বিশ্বাস নামক এক কাপড় ব্যবসায়ীর উপর হামলা করে চিহিৃত এলাকার কিছু সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ হামলার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মৃত : নুরুল হক বিশ্বাসের ছেলে নাজমুলের বক্তব্যে জানা যায়, গোপালগঞ্জ মোকাম থেকে তার দোকানের মালামাল ক্রয় করে ফেরার পথে নখরিরচর সরদারের বাড়ির সামনে আসলেই তার উপর হামলা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার কাছে থাকা দোকানের থ্রি পিস, কাপড় সহ অন্যান্য মালামাল (৭০ হাজার) ছিনিয়ে নিয়ে যায়। সেই সাথে তার পকেটে থাকা ১ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
তিনি আরো বলেন, ঐ এলাকার গলুম মল্লিকের ছেলে পলু মল্লিকের নেতৃত্বে, পলু মল্লিকের ছেলে বিজয় মল্লিক, আসিফ সরদারের ছেলে ফয়সাল সরদার, নাসির সরদারের ছেলে মেহেদী ও ওসমান সরদার, সাহেব মল্লিকের ছেলে মুস্তাকিন মল্লিক, মিন্টু মল্লিকের ছেলে মুরছালিন মল্লিকসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার উপর হামলা করে। হামলাকারীরা তাদের হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার বুক ও পিঠ সহ সমস্ত শরীরে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী নাজমুলকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালের ৪র্থ তলায় সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||