এমডি নাঈম, গোপালগঞ্জ :

গোপালগঞ্জ জেলা সদর ফল বাজার মনিটরিংয়ের সময় তরমুজ বিক্রয়ে অনিয়মের কারণে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১৪ই মার্চ) ফল বাজার মনিটরিংয়ের সময় এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক স্বপন ও কৃষি বিপণন কর্মকর্তা, আরিফ হোসেন।
এ সময় জানা যায়, তরমুজ বিক্রি হবে পিস হিসেবে, কিন্তু ব্যবসায়ীরা সাধারন ক্রেতাদের ধোঁকা দিয়ে তরমুজ বিক্রি করছে ৫০ টাকা কেজি হিসাবে। এ কারনেই তিন ফল ব্যবসায়ীকে ৩,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ব্যাপারটি সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। এ ব্যপারে জানতে চাইলে একজন ক্রেতা বলেন, তরমুজ ব্যবসায়ীদের এই সিন্ডিকেট প্রতিবছরই চলে আসছিল। সরকারের এই পদক্ষেপ চলমান থাকলে, সাধারন মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||