মো. মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টর :

গোপালগঞ্জের কিছু চিহিৃত এলাকায় প্রায়ই একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। দুর্ঘটনা এড়াতে করণীয় সকল পদক্ষেপ সহ শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
গোপালগঞ্জে বেপরোয়া যাত্রীবাহী বাস হামীম পরিবহনের চাপায় নিহত হন ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় ইজিবাইকে ড্রাইভারসহ আরো ৩ জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে।
সোমবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড পার্শ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকরুল সরদারের (৪০) ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে যাওয়ার পর একই এলাকার আমান শেখের ছেলে হাসিবুর শেখ(৩৮)। গুরুতর আহতরা হলেন, সাজ্জাদ শেখ (৪০),ড্রাইভার আবু তালেব(৪২) নুরু মিয়া (৫০) , ইমদাদ শেখ (৫০)
গোপালগঞ্জের হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঘটনাস্থলে বিপরীত মুখি একটি ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজি বাইকটি ডুমড়ে মুচড়ে যায় এবং জিকরুল সরকার ও হাসিবুর শেখ নামে দুই যাত্রী নিহত হয়। এ দুর্ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||