আবিদুর রহমান নাহিয়ান :
ছবি সংগ্রহক - শৈলেন্দ্রনাথ মজুমদার-

আজ শনিবার, (২১শে ফেব্রুয়ারি), সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)মনোনীত নব-নির্বাচিত এম, পি ডা. কে এম বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ।
মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ উপলক্ষ্যে দিনটিরি গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||