গোপালগঞ্জে জেলা প্রতিবেদক :

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে ২০২৬ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের জন্যও গৌরবের বিষয়। মেধা ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত এ সাফল্যকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য প্রস্তুতি নিতে হবে।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিষ্ঠা, অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি নিয়মিত পড়াশোনা একজন শিক্ষার্থীকে জীবনে সফল হতে সহায়তা করে। ভবিষ্যতে দেশ পরিচালনা ও জাতীয় উন্নয়নে মেধাবী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||